বুধবার, ২৫শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ । দুপুর ২:৫৭

পুন্ডুরিয়া দাখিল মাদরাসাটি পাবনা জেলার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে অবস্থিত। অত্র এলাকায় মুসলিম সন্তানদের মাঝে ইসলামী শিক্ষা বিস্তারের লক্ষ্যে পুন্ডুরিয়া গ্রামের আলেমে দ্বীনি ভাইয়ের একান্ত প্রচেস্টায় ১৯৩৯ সালে মাদরাসাটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা লগ্ন হতে এটি অদ্যবদি দ্বীনি ভাইদের আন্তরিক প্রচেস্টায় পাবনা জেলার একটি সুনামধন্য প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।

১৯৩৯ সালে প্রতিষ্ঠিত হয়ে পর্যায়ক্রমে এটি দাখিল স্তরে উন্নীত হয়। প্রতিষ্ঠানটি কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদেরকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে অনন্য অবদান রেখে চলেছে।

abdul-wadudপুন্ডুরিয়া দাখিল মাদরাসা একটি নাম, একটি ইতিহাস, একটি দ্বীন শিক্ষা প্রতিষ্ঠান। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অন্যতম লক্ষ্য ডিজিটাল বাংলাদেশ গড়া। এলক্ষ্যে সকল ক্ষেত্রে প্রযুক্তি ব্যাবহার করে সেবার মান উন্নত করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে ডাইনামিক ওয়েবসাইট খোলার নির্দেশ দেয়া হয়েছে। সেই নির্দেশ বাস্তবায়নের লক্ষ্যেই অত্র ওয়েব সাইটের পদচারণা।